আবির ভাই পর্ব ৫
উর্মিলা মজুমদার
মেঘ দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে থেকে মিহি গলায় ডাকল, “আবির ভাই?”
আবির ভাই ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই ছোট করে বললেন, “বল।”
“আমাকে ডেকেছেন?”
আবির ভাই এবার ল্যাপটপটা বন্ধ করলেন। কোলের ওপর থেকে সেটা সরিয়ে পাশে রাখলেন। তারপর অত্যন্ত ধীরস্থিরভাবে মেঘের চোখের দিকে তাকালেন। সেই চাউনি দে...